নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ২৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মহফিলের আয়োজন করেছে। এ দিন সন্ধ্যা ৭টায় কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের চাইনিজ পার্টি হলে তা অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল আসলাম, চীফ এডভাইজার রফিকুল ইসলাম ডালিম ও জেনারেল সেক্রেটারি গোলাম এন হায়দার মুকুট এক বিবৃতিতে বাংলাদেশী জাতীয়তাবাদী মতাদর্শী সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এতে গেষ্ট হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ তিন নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইঁয়া মিল্টন।