শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হবিগঞ্জ জেলা সমিতির সাথে শুভেচ্ছা বিনিময়ে এটর্নি মইন চৌধুরীঃজালালবাদের সংকট নিরসনে শিঘ্রই উদ্যোগ নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জ জেলা সমিতির সাথে শুভেচ্ছা বিনিময়ে এটর্নি মইন চৌধুরীঃজালালবাদের সংকট নিরসনে শিঘ্রই উদ্যোগ নেয়া হবে

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাথে শুভেচ্ছা বিনিময় সভায় কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মইন চৌধুরী ঐক্যবদ্ধ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সংগঠনে এখন যা ঘটছে তাতে আপসেট হবার কিছু নেই। সংগঠন চলবে সংবিধান অনুসারে। কেউই আইনের উর্ধ্বে নয়। জালালাবাদকে ভালোবাসলে কাঠামোর মধ্যেই সবকিছু করতে হবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সুষ্ঠভাবে সমস্যা সমাধানের কাজ শিঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। দরকার শুধু সবার সহযোগিতা। রোববার ১২ মার্চ কুইন্সের জ্যাকসন হাইটস্থ মামা’স পার্টি হলে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আরজু মিয়া তালুকদার। পরিচালনা করেন সাধারন সম্পাদক রোকন হাকিম। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত ট্রাস্টিবোর্ডের সদস্য এটর্নি মইন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শফি উদ্দীন তালুকদার, এডভোকেট নাসির উদ্দীন, তাজুল ইসলাম তালুকদার, সদরুন নূর.শেখ জামাল,মিয়া মোঃ আকতার, মঞ্জু মিয়া,দেলোয়ার হোসেন মানিক,সাব্বির হোসেন,বশির উদ্দীন,ইমরান আলী, রুবেল মিয়া, আশফাক চৌধুরী, লিয়াকত আলী, লুৎফর রহমান,নাজনীন হোসেন,এডভোকেট মোহিত পাল রেজাউল আজাদ চৌধুরী,মিয়া মোঃ আসকির, আফতাব জোবায়ের ও ফয়সল আহমেদ খান।

 


বক্তারা বলেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সিলেটবাসীদের গর্বের একটি সংগঠন। এ সংগঠনের ক্রান্তিকাল চলছে। এর ওপর শনি ভর করেছে। সিলেটবাসীর প্রানপ্রিয় এই সংগঠনকে ভাংগতে দেয়া যাবে না। বর্তমান কমিটি এটর্নি মইন চৌধুরীর মতো বিজ্ঞ আইনজীবিকে ট্রাষ্টিবোর্ডের সদস্য পদে নির্বাচিত করায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মইন চৌধুরী শুধু সিলেটের কৃতি সন্তান নন। তিনি আমেরিকায় প্রবাসী সকল বাংলাদেশির গর্বের ব্যক্তিত্ব। তার নেতৃত্বেই জালালাবাদের সংকটের অবসান হবে বলে আমাদের বিশ্বাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম