শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশিদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশিদের মতবিনিময়

 

কংগ্রেসের আলোচিত সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন। সংক্ষিপ্ত ও ঘরোয়া এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারি মূলধারার রাজনীতিক ও কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদের লং আইল্যান্ডস্থ বাসভবনে। মতবিনিময়কালে ইলহাম ওমর আমেরিকান মুসলমানদের বেশি করে মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের আহবান জানান। তিনি বলেন,মুসলমানদের ভয়েস শক্তিশালী করতে হলে মূলধারার রাজনীতির বিকল্প নেই। ‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি লিডারস ফর কংগ্রেসওম্যান ইলহান ওমর’ ব্যানারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে সোচ্চার ইলহান ওমরের পক্ষে বাংলাদেশী আমেরিকানরা সব সময় সরব থাকবে ।
বাংলাদেশী আমেরিকানদের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, মুসলিম উম্মা’র নেতা ডা. আতাউল গনি ওসমানী, বিএনপি নেতা মিল্টন ভূইয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্টের প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম