বাংলাদেশ ডেস্ক | সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের শীর্ষস্থানীয় সিকিউরিটিজ ও ফাইন্যান্স প্রতিষ্ঠান লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেডে এক্সিকিউটিভ (ডিজিটাল ট্রান্সমিশন) পদে যোগ দিয়েছেন সুজন শর্মা।
প্রতিষ্ঠানটি আইএসও ৯০০১:২০১৫ (কিউএমএস) সনদপ্রাপ্ত এবং ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। গত ১৬ বছর ধরে দেশের সেরা ব্রোকার হিসেবে স্বীকৃত লংকা বাংলা সিকিউরিটিজ দেশের পুঁজিবাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
সুজন শর্মা সর্বশেষ দৈনিক সমকাল-এ ভিডিও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক যায়যায়দিন-এ একই পদে কাজ করেছেন। ডিজিটাল সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ভিডিও প্রতিবেদন সম্পাদনা, প্রতিবেদনের প্রয়োজন অনুযায়ী মোশন গ্রাফিক্স ও ভিজ্যুয়ালাইজেশন—এ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নতুন দায়িত্ব সম্পর্কে অনুভূতি জানিয়ে সুজন শর্মা বলেন, “দীর্ঘদিন ধরে খবর ও ভিডিও স্টোরি নিয়ে কাজ করেছি। নতুন পদে আমার দায়িত্ব হবে কোম্পানির বিভিন্ন সেবাকে গ্রাহকদের কাছে ডিজিটাল আঙ্গিকে উপস্থাপন করা। এর মধ্যে রয়েছে ফাইন্যান্স-সংক্রান্ত ভিডিও কনটেন্ট ও স্থিরচিত্রভিত্তিক গ্রাফিক্স তৈরি, পাশাপাশি এসব সেবার ভিজ্যুয়ালাইজেশন নিয়ে পরিকল্পনা প্রণয়ন। আমি সব সময় সৃজনশীল কাজের প্রতি যত্নশীল থেকেছি। এই পদে যোগদানের মাধ্যমে আমার কাজের সুযোগ ও পরিসর আরও বেড়েছে।”