নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠান ভন্ডুল করতে এসে পুলিশের ধাওয়া খেলো যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মিরা। প্যাট্রিয়টস বাংলাদেশ নামক সংগঠনটি রোববার ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি অনষ্ঠান করছিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। বক্তাদের আলোচনা মাঝে সংগীত ও কবিতা পাঠ চলছিল। নিউইয়র্ক সিটি থেকে পারমিশন নিয়ে সংগঠনটির আয়োজকদের বিশাল অনুষ্ঠান ছিল এটি। সন্ধা সাড়ে ৭টার দিকে স্থানীয় শিল্পীরা গান গাইছিলেন। হঠাৎ করেই ১৫—২০ ছাত্রলীগ কমি ‘ শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান’ দিতে দিতে মঞ্চের কাছাকাছি চলে আসে। অর্তকিত এ ঘটনায় সমাবেশ স্থলে উপস্থিত প্রায় ৩ শতাধিক লোক ভীতসন্ত্রস্থ হয়ে পড়েন। সংগীতানুষ্ঠানেরও ব্যাঘাত ঘটে। ছাত্রলীগের ছেলেদের শ্লোগানের মধ্যেই অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠানের আয়োজকরা উত্তেজিত হলে বড় ধরনের সংঘর্ষ হতে পারতো। তারা সেদিকে না গিয়ে ৯১১ কল করে। ৩ মিনিটির মধ্যে পুলিশ এলে ছাত্রলীগের ছেলেরা দৌড় দেয়। পুলিশও তাদের ধাওয়া করে। আয়োজকরাও ছাত্রলীগের ছেলেদের ধরধর বলে ধাওয়া করে। অনুষ্ঠান স্থল থেকে ২০০ গজ দূরে ৭৩ স্ট্রিটে পুলিশের উপস্থিতিতেই ২ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
![]()
![]()
রাত ১০টা নাগাদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠান চলে। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর। সঞ্চালনা করেন আব্দুল কাদের।বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ স¤্রাট, ড. শওকত আলী, এটর্নি মঈন চৌধুরী,আলী ইমাম মজুমদার, এএফএম জামান, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, তোফায়েল চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, জয়নাল আবেদীন,আকতার হোসেন বাদল, আহসান হাবিব ও কবি কাজি জহির।
অবশ্য এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ সোশাল মিডিয়ায় লিখেছেন, ৩৬ জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠান ভন্ডুল করলো ছাত্রলীগ। প্রকৃত অর্থে অনুষ্ঠানটি রাত ১০টায় স্বাভাবিকভাবে শেষ হয়েছে।
![]()