শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কমিটি পূনর্গঠন

ইউএনএ নিউজ   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কমিটি পূনর্গঠন

 

নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০২৫—২০২৬ সালের কার্যকরী কমিটি পূর্নগঠন করা হয়েছে। মঙ্গলবার ৩ জুন সন্ধ্যায় জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এই কমিটি গঠিত হয়। গঠিত কমিটিতে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার পুনরায় সভাপতি এবং মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। সভায় কার্যকরী কমিটি পূর্গঠন ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় সংগঠনটিকে ভবিষ্যতে আরো শক্তিশালী, গতিশীল এবং কার্যকর করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বিশেষ দোয়া এবং নতুন উপদেষ্টা ও কার্যকরী পরিষদের নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় পূনর্গঠিত উপদেষ্ঠা ও কার্যকরী কমিটি
উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা— এবিএম ওসমান গণি। উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, হাজী শামসুল ইসলাম, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, এমডি কামরুজ্জামান, ডা. টমাস দুলু রায়, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান, মোহাম্মদ সাদেক, শাহ জে চৌধুরী, ওমর খসরু, মোহাম্মদ মনির হোসেন, সৈয়দ আতিকুর রহমান, জুলকার হায়দার, আপন এইচ ইমাম, মোহাম্মদ কাদের ভূঁইয়া শিশির, মওলানা শহীদুল্লা, বসির সরকার ও মিলি ভূইয়া।

কার্যকরী কমিটি: সভাপতি— মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি— এএফ মিসবাহউজ্জামান, সহ সভাপতি— মোহাম্মদ কামরুল ইসলাম সনি ও রাসেক মালিক, সাধারণ সম্পাদক— মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী, সহ সাধারণ সম্পাদক— ইসমাইল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ— আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক— রাশেদুজ্জামান হিমু, প্রচার ও জনসংযোগ সম্পাদক— সাইদুল ইসলাম রিয়াদ, ক্রীড়া সম্পাদক— সুমন খান, সমাজকল্যাণ সম্পাদক— ইকবাল আহমেদ, সাহিত্য সম্পাদক— ইফফাত ইয়াসমীন, সাংস্কৃতিক সম্পাদক— নিপা জামান, পরিসি এন্ড এডভোকেসী সম্পাদক— জিল্লুর রহিম, কমিউনিটি আউটরীচ সম্পাদক—শরীফ হোসেন, স্কুল ও শিশু বিষয়ক সম্পাদক— তামান্না আইরিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক— মহিনউদ্দিন পাটোয়ারী।
কার্যকরী সদস্য: বিলাল আহমেদ চৌধুরী, সাইফুল ইসলাম, মোহাম্মদ সেবুল মিয়া, ইফজাল আহমেদ চৌধুরী, মোহা¥দ জে মোল্লা সানী, রিজু মোহাম্মদ, লিটন আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, রেজাউল আলম অপু, নওশাদ হায়দার, এস এম সোলায়মান, আলম সরকার, হুমায়ুন আহমেদ, সাইফ আলম, নেছার ভূঁইয়া রাসেল ও আব্দুস সাকুর।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম