নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | প্রিন্ট | ৩৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনকের উদ্যোগে গত ৮ জুন ২০২৫ রবিবার সন্ধ্যায় স্থানীয় নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ার হল রুমে ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ।সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কুশল বিনিময় করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, উপদেষ্টা কমান্ডার মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা খবির উদ্দিন ভুঁইয়া ও ইঞ্জিঃ আব্দুল খালেক।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সভাপতি, লিয়াকত আলী সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম সহ-সভাপতি, কাজী রবিউজ্জামান সাধারণ সম্পাদক, খায়রুল ইসলাম নাসির কোষাধ্যক্ষ, খলিলুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক, কবি সুধাংশু কুমার মন্ডল সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক , কবি আবু তাহের চৌধুরী প্রকাশনা বিষয়ক সম্পাদক , হীরা লাল দাস শিক্ষা বিষয়ক সম্পাদক। সন্মানিত কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার ইসলাম, লুৎফুর রহমান, কর্পোরেট (অব:) আব্দুল মতিন, মোহাম্মদ কামাল প্রমুখ ।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনকের সদস্যদের মধ্যে ছিলেন এমডি মতিউর রহমান, ফারুক আহমেদ, আলতাফ হোসেন, এমডি গোলাম সাদমান, মোহাম্মদ আলম, আজমল চৌধুরী, সৈয়দ আজিজুল ইসলাম সাইদ, আতিকুর রহমান (অব:) ব্যাংক কর্মকর্তা, আজিজুল হক চৌধুরী প্রমুখ ।