নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সংবর্ধনা দিল বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের। গত শুক্রবার ২২ নভেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফায়েল তালুকদার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক আশরাফুজ্জামান ও সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম।
![]()
![]()
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু,আতাউল আলম, ফাহাদ সোলায়মান, আকাশ রহমান, তৌহিদ মাহবুব মুন্না, কামাল পাশা,লায়ন সাইফুল ইসলাম, রুহুল আমিন, মোহাম্মদ আকন্দ, মনির হোসেন, ফারহানা চৌধুরী, ইঞ্জি. আব্দুল খালেক,রনি, রুবেল হাসান মুন্সী, নুরুল ইসলাম বর্ষণ, কাজী তোফায়েল ইসলাম। সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দীন দেওয়ান, কামরুজ্জামান কামরুল,ডিউক খান ও হাসান জিলানী।