শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
ডেমোক্র্যাটিক ক্লাব ‘ইউএসডিএন’ গঠিত

শাহনেওয়াজ প্রেসিডেন্ট ও শেখ গালিব সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৩৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহনেওয়াজ প্রেসিডেন্ট ও শেখ গালিব সেক্রেটারি

 

নিউইয়র্কে বসবাসরত শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্মিলিত অংশগ্রহণে আত্মপ্রকাশ করলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকারের ডেমোক্রেটিক ক্লাব ‘ইউনাইটেড স্টেইট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। নবগঠিত এই সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সাপ্তাহিক আজকাল—এর সম্পাদক শাহ নেওয়াজ। ফাউন্ডার সেক্রেটারি হিসেবে রয়েছেন, আইটি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান। গত ১২ আগস্ট জ্যামাইকা হিলসাইডের একটি রেস্টুরেন্টে নতুন এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ সময় শেখ গালিব রহমান, নাফিছা সৈয়দা, নাহিয়ান রহমান, তানভির হোসেন, তাওহিদ, রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নবগঠিত এই ডেমোক্র্যাটিক ক্লাবের বিষয় নিয়ে নাহিয়ান রহমান জানিয়েছেন, কমিউনিটির মানুষের ভোটাধিকারের বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে তুলে ধরবো। মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে ‘ইউনাইটেড স্টেইট ডেমোক্রেটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এই সংগঠনের কমিটি করার পরিকল্পনা নেয়া হয়েছে।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম