শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোটা বাতিলের দাবিতে জেএসএফ বাংলাদেশ ও জাগপা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৩০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটা বাতিলের দাবিতে জেএসএফ বাংলাদেশ ও জাগপা
বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কোটাবিরোধী যে আন্দোলন করছে, তা মেধার বিকাশ ও দেশের উন্নয়নের স্বার্থেই করছে। রাষ্ট্রযন্ত্রে যাতে প্রতিযোগিতার মাধ্যমে মেধা যুক্ত হয় এটাই তাদের চাওয়া। এতে তো দোষের কিছু নেই। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে।  তার প্রেক্ষিতে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ ও জাগপা সহ সুস্থ  প্রবাসীরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  নিউয়র্কের চার্চ ম্যাকডোনাল্ডে ১৩ জুলাই রোববারবারের এই  বিক্ষোভ সমাবেশে   জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ )বাংলাদেশ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজি আনোয়ার হোসেন লিটন ,   জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুক্তরাষ্ট্র সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া ,  জাগপা সেক্রেটারি নোমান সিদ্দিকী , আশরাফুল হাসান , নুরুল হুদা , আসিফ জারিফ  সহ অনেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেধাবীদের সাথে প্রতিযোগিতা না করে কোটার মাধ্যমে চাকুরী রাস্তায় ভিক্ষে করার চেয়ে ও নিন্দনীয় , মেধার মূল্যায়ন চাই , কোটার নিপাত যাক । বক্তারা বলেন , কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের কাছে আহ্বান জানাচ্ছে। যতই বাধা আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে ক্লাসে ফিরে যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারও শুরুতে তাদের প্রতি নমনীয়তা পোষণ করেছে। তবে এখন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে কিংবা দমাতে বলপ্রয়োগের পথে হাঁটছে। গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানীর কিছু এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বাধা দিয়েছে। শিক্ষার্থীরা এ বাধা উপেক্ষা করেই তাদের কর্মসূচি পালন করেছে এবং করে যাবে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগের অবৈধ সরকারের ও দলীয় সেবাদাস  সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শের সঙ্গে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা ‘সীমা ছাড়িয়ে যাচ্ছে’। সংবাদ সম্মেলন করে পুলিশ বলেছে, রাস্তায় কর্মসূচি অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ছাত্র লীগও মাঠে নেমেছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর নির্দেশ দিয়েছে। রোববার অফিস খোলার পর সড়ক দখল করে আন্দোলন করলে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশনাও দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোঝা যাচ্ছে, সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিক সমাধান সরকারের হাতেই নিহিত। সরকারই পারে এর দ্রুত সমাধান করতে।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের কথা বলে কেউ ৪০ বছর , কেউ ৫০ বছর ধরে অনৈতিক সুবিধা নিয়ে যাচ্ছে , এমন অনেক নেতা আছে যারা কবে কোথায় ঝড়ে বক মরে অন্যের কেরামতি বাড়ে এমন অবস্থায় কিছু একটা করেছিল সেই ছবি বিক্রি করে শুন্য থেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক , তারা জীবনে কোন চাকুরী করে নাই তার পর ও হাজার কোটির মালিক , এসব দুর্নীতি, লাঠিয়াল বাহিনী ছাড়া কেউ করতে পারে না।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম