শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৪৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা

 

গত ৭ জুলাই রোববার ব্রংকসের   ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করলো  সিলেট দক্ষিণ সুরমাবাসী । এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হন বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ  ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংষ্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে আয়োজন করে বার্ষিক বনভোজন। কমিটির সমন্বয়কারী কফিল আহমেদ চৌধুরী,ইসতিয়াকুল হোসেন,সাহেদ আহমেদ, মজলুম আহমেদ কামরান,আব্দুল আহাদ হেলাল,রিয়াজ উদ্দিন কামরান,শাহ সেলিম, আজাদুল ইসলাম,মারুফ রশিদ, ওলিউর রহমান তোরণ,নোমান আহমদ ও শাহ কামাল উদ্দিন এবং সম্মানিত অথিতিবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বনেভাজন উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী জনাব আব্দুর রাজ্জাক। উদ্বোধনী সঞ্চালনায় ছিলেন মজলুম আহমদ কামরান ও সাহেদ আহমেদ । আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল। এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন : আব্দুর রব চৌধুরী,শাহ শানুর আহমেদ,শোয়েব আহমেদ,ফটিক মিয়াঃ,আনসার উদ্দিন আহমেদ প্রমুখ। এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম