শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোনাভান রিচার্ড’র সৌজন্যে ফান্ড রেইজিং অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোনাভান রিচার্ড’র সৌজন্যে ফান্ড রেইজিং অনুষ্ঠান

কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড এর সৌজন্যে ফান্ড রেইজিং অনুষ্ঠান হলো গত রোববার ৭ জুলাই। রিভারটেল হল রুমে কমিউনিউনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলাইমানের উপস্থাপনায় ফান্ড রেইজিংয়ে কুইন্সের বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে প্রশ্নের জবাব দেন ডোনাভান রিচার্ড।

ট্রাফিক সমস্যা সমাধানে রিচার্ড বলেন, প্রোজেক্ট প্লান পাশ হয়েছে। এখন পরিবেশের উপর কাজ চলছে। শিগগির এ সমম্যা সমাধান হবে।’ রিচাডর্স বলেন, তিনি বাচ্চাদের খেলাধুলার জন্য স্টেডিয়াম উন্নয়নের কাজ ও হেলথ কেয়ার সেবা আরো উন্নত করার বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। এরমধ্যে হেলথ কেয়ার সেবার ব্যাপক কাজ হয়েছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনীতিবিদ ও জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, ঠিকানার সম্পাদক এমএম শাহীন। বক্তব্য দেন স্টার ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রকি আলিয়ান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরি, অনুভা ও আবদুল খালেক।

গিয়াস আহমেদ বলেন, ‘হোম কেয়ার ব্যবস্থা তদারকির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে আরো ৬০০ স্মল বিজনেস হোম কেয়ার বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে লক্ষাধিক লোক চাকরি হারাবে।’ বিষয়টি গভর্ণর ক্যাথি হোকুলকে অবগত করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া, তিনি কুইন্সে একটি বড় অডিটরিয়াম করার অনুরোধ জানান।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম