শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুসংগঠিত একটি বনভোজন উপহার দিল সিরাজগঞ্জ জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৩৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুসংগঠিত একটি বনভোজন উপহার দিল সিরাজগঞ্জ জেলা সমিতি

প্রবাসে বাংলাদেশিদের অবিভক্ত সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন হাতেগোনা কয়েকটি। অধিকাংশ সংগঠন নেতৃত্বের অসুস্থ প্রতিযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারন করতে না পারায় বেহুধাই বহু ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি তার ব্যতিক্রম। গত দেড়যুগ ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে অমিল ও রেষারেষি যে একেবারেই নেই তা নয়। অনেকেই অভিমানে সংগঠন থেকে দূরে সরে আছেন। কিন্তু বিরোধীতায় লিপ্ত হয়ে সংগঠনকে ভেংগে ফেলেন নি। পাল্টা কমিটি করেন নি। প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি একটিই ও ঐকবদ্ধ সামাজিক সংগঠন। তা নিয়ে প্রবাসী সিরাজগঞ্জবাসী গর্বিত।প্রতি ২ বছর পরপর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে। আসছেন নতুন নেতৃত্ব। এমনি একটি সংগঠনের বার্ষিক বনভোজন ও পুর্নমিলনী অনুষ্ঠিত হলো শনিবার ৬ জুলাই। লং আইল্যান্ডের বেলমন্ড লেক স্টেট পার্কে এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক সিরাজগঞ্জবাসী ও অতিথি উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা সমিতির এবারের এই বনভোজন ছিল একেবারেই ব্যতিক্রম। তাদের গত ১০টি বনভোজনে অংশ নিয়েছি। কিন্তু এমন সুশৃংখল বনভোজন আগে দেখিনি। নাস্তা, স্ন্যাকস, দুপুরের খাবার, খেলাধুলা , বিকেলের নাস্তা ও চা্ সবই ছিল হাতের নাগালের ভেতর। ‘নেই। পাচ্ছি না।’ এমন কোন অভিযোগ নেই। পুরুষ ও মহিলারা ২টি লাইনে বিভক্ত হয়ে দীর্ঘ লাইন দিয়ে খাবার নিয়েছেন। কিন্তু কারও কোন অভিযোগ ছিল না। দুপুরের দিকে বাচ্চাদের মধ্যে খেলনা বিতরনকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে সামান্য বাদানুবাদের ঘটনা ঘটে। তবে দ্রুত হস্তক্ষেপে তার নিষ্পত্তি ঘটে। দুপুরের খাবারের পর চা ও নাস্তা ছিল রেডি। এই সমিতির বনভোজনের বড় আর্কষন হচ্ছে র‌্যাফেল ড্র। সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারন সম্পাদক মৌসুমী খানের নেতৃত্বে সুচারুভাবে পরিচালিত হয় র‌্যাফেল ড্র পর্ব। প্রায় ৩ শতাধিক সিরজগঞ্জবাসী এক উৎসবমুখর পরিবেশে এই লটারি পর্ব উপভোগ করেন ও ভাগ্যবানরা পুরষ্কার জিতে নেন। লটারির প্রথম পুরষ্কার স্বর্ণের সেট কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস এর মোহাম্মেদ হাশেম ও দ্বিতীয় পুরষ্কার ঢাকা—নিউইয়র্ক টিকেট (৮০০ ডলারের সমতুল্য নগদ) প্রদান করেন জমজম ট্রাভেলস এর মুন্না। মোট ২০টি পুরষ্কারের উপর ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ছিল আশা হোম কেয়ার। লটারী পর্ব শেষে সভাপতি আব্দুর রৌফ লেবু ও সাধারন সম্পাদক নাদির উজ্জ্বল বোনভোজন সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিরাজগঞ্জ জেলা সমিতির এই বনভোজনে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের আমেজে সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত উল্লেখযোগ্যরা হলেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি পদ প্রার্থী মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ পদ প্রার্থী মফিজুল ইসলাম রুমি। এ সভায় সম্ভাব্য প্রার্থরা ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থবেঙ্গল সোসাইটির সাবেক সভাপতি আতাউল আলম, বর্তমান সভাপতি রাফায়েল তালুকদার, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম ও কমিউনিটি একটিভিস্ট তোফায়েল ইসলাম চৌধুরী। বিভিন্ন পর্বে বনভোজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সভাপতি আব্দুর রোঊফ লেবু, সাধারন সম্পাদক নাদির উজ্জ্বল, উপদেষ্টা রুহুল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা রেদওয়ানা রাজ্জাক সেতু। বনভোজন উপলক্ষ্যে সংগঠনটি ‘হৃদয়ে সিরাজগঞ্জ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করে।  এ বনভোজনের ৫৫০ জন অতিথিকে আপ্যায়নের  প্রস্তুতি ছিল।  প্রধান অতিথি ছিলেন এশা রহমান। তবে ব্যস্ততার কারনে থাকতে পারেন নি।

 

এই বনভোজনকে সফল করতে সিরাজগঞ্জ জেলা সমিতি গঠন করেছিল একটি আহবায়ক কমিটি। এতে ইহতেশাম রোকনী আহবায়ক, কামরুজ্জামান কামরুল প্রধান সমন্বয়কারি, শরীফ খান মৌসুমি প্রধান পৃষ্ঠপোষক, জহুরুল ইসলাম খান সুজন সদস্য সচিব ও রুবেল হাসান মুন্সী সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে চাঁদা কালেকশন ও র‌্যাফেল ড্র’র টিকেট বিক্রিতে মূল দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও আব্দুল হালিম। বনভোজনকে সফল করতে আরও যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন মহিউল ইসলাম মনি, জান্নাতুল ফেরদৌস লিপি,খান হোসেন বিপু সেলিম রেজা, মোামিন মানিক,মাসুদ রানা,বেনজামিন হামিদ অনু,জহিরুল ইসলাম টিপু ও কেয়া আফরোজা লুনা।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম