শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো সাপ্তাহিক খবর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো সাপ্তাহিক খবর

 

নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো সাপ্তাহিক খবর। পত্রিকাটির প্রকাশ বিশিষ্ঠ ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলাল ।সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ঠ সাংবাদিক ফরিদ আলম। সিটি এডিটর হিসেবে রয়েছেন এসএম সোলায়মান। শুক্রবার ৩১ মে কুইন্সের গুলশান ট্যারেসেতে আয়োজিত প্রকাশনা উৎসবে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশক বেলায়েত হোসেন ও সম্পাদক ফরিদ আলম পত্রিকাটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। বেলায়েত হোসেন বেলাল বলেন, দীর্ঘদিনের স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কমিউনিটিকে এগিয়ে নিতে সাপ্তাহিক খবর জোড়ালো ভূমিকা পালন করবে। সম্পাদক ফরিদ আলম বলেন, অসত্যের সাথে এই পত্রিকা আপোষ করবে না। দল নিরপেক্ষতায় আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

নতুন এই পত্রিকার প্রকাশনায় কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা ফুল দিয়ে বেলায়েত হোসেন, ফরিদ আলম ও এসএম সোলায়মানকে অভিনন্দিত করেন। তাদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ঠিকানার সম্পাদক এমএম শাহিন, এমসি টিভি’র সিইও কাজি শামসুল হক, টাইম টিভি’র সিইও আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, এডিটর আফরোজা ইসলাম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান,নবযুগ সম্পাদক সাহাবুদ্দিন সাগর, ব্যবস্থাপনা সম্পাদক নিম্মি নাহার, জন্মভ‚মি সম্পাদক রতন তালুকদার, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ,বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, সাংবাদিক আকবর হায়দার কিরন, এএফএম জামান,রিমন ইসলাম, মোস্তফা অনিক রাজ,নাসরাত চৌধুরী, সৌরভ ইমাম,সাখাওয়াত হোসেন সেলিম, মাওলানা রশীদ আহমেদ, তুষার পিক ও জহিরুল ইসলাম।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নাসির আলী খান পল, আকাশ রহমান, ফাহাদ সোলায়মান, বেবি নাজনীন, খলিলুর রহমান, রকি আলিয়ান,জসিম  ভূইইয়া,আমিনুল ইসলাম,কাজি নয়ন, কাজি আজম, ফকরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানি, লায়ন এম জিলানী ও বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম