শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশি সংস্কৃতি বিকাশে অদম্য গোল্ডেন এজ হোম কেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি সংস্কৃতি বিকাশে অদম্য গোল্ডেন এজ হোম কেয়ার

কমিউনিটি বির্নিমানে গোল্ডেন এজ হোম কেয়ার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বাংলা নববর্ষের বৈশাখী উৎসব, বাংলাদেশি সংস্কৃতিকে প্রবাসে জনপ্রিয় করে তোলা ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চলছে তাদের প্রাণপন চেষ্টা। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত অধিকাংশ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে আসছে বয়স্কদের সেবা প্রাপ্তির এই প্রতিষ্ঠানটি। টাইমস স্কয়ার থেকে চার্চ ম্যাকডোনাল্ডস ও জ্যাকসন হাইটস থেকে জামাইকা সবখানেই সরব উপস্থিতি গোল্ডেন এজ হোম কেয়ার ও তাদের সিস্টার প্রতিষ্ঠান এনওয়াই ইন্সুরেন্সের। এনওয়াই ইনস্যুরেন্স বাংলাদেশি কমিউনিটিেিত উবার- লিফট, গ্রীন ক্যাব ও টিএলসি লাইসেন্সধারী ড্রাইভারদের ১ যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে। এ রিপোর্ট যেদিন লেখা হচ্ছিল ১৯ মে রোববার সেদিনও ব্রুকলিনে গোল্ডেন এজ হোম কেয়ারের স্পন্সরে চলছিল পথমেলা।

এই গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগেই গত শুক্রবার ১৭ মে হয়ে গেল ফোক স¤্রাজ্ঞী মমতাজের একক সঙ্গিতানুষ্ঠান। জামাইকাস্থ আমাজুরা হলে এই অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গিতের মেলা। একের পর এক গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করে তুলছিলেন মমতাজ। তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন রানো নেওয়াজ ও অনিক রাজ।রানো নেওয়াজের সঙ্গীতের তের প্রতি অগাধ ভালবাসা ও মমত্ববোধের কারনেই মমতাজকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। আর তাকে বাস্তবে রুপ দিতে হাত বাড়িয়ে ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও পাঠক প্রিয় সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। আমাজুরা হলের দর্শকদের কৌতুক শোনানোর মধ্যদিয়ে মমতাজের লাইভ কনসার্টের উদ্বোধন করেন তিনি। বাগড়াম্বতায় না গিয়ে সরাসরি মমতাজের গানে তিনি নিয়ে গিয়ে ছিলেন ফোক ভক্তদের। রাত ১১টা নাগাদ কনসার্টের শেষ লগ্নে তিনি অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর সাঙ্গ হলো যুক্তরাষ্ট্রে মমতাজের একমাসব্যাপী সঙ্গিত অভিযাত্রা। ১৯ মে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম