শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ ছাড়লেন সাংবাদিক দর্পন কবির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ ছাড়লেন সাংবাদিক দর্পন কবির

সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ ছাড়লেন সাংবাদিক দর্পন কবির। জাকারিয়া মাসুদ জিকুর সম্পাদনায় স্বাধীনতা দিবস ২৬ মার্চ ২০২৪ সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হয়। দর্পন কবির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পত্রিকাটি প্রকাশের ২ দিনের পরই তিনি পদত্যাগ করলেন।

এ ব্যাপারে সম্পাদক জাকারিয়া মাসুদ জিকুর দৃষ্টি আর্কষন করলে তিনি প্রতিবেদককে বলেন, এটা কোন বড় ঘটনা নয়। দর্পন কবির মানসিক ও পারিবারিক সমস্যা থাকায় কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে আগামীতে তিনি আমার সাথে আবারও কাজ করতে পারেন। আর আমি পত্রিকা বের করছি একজনের ওপর নির্ভরশীল হয়ে নয়। অনেক বড় বড় সাংবাদিক আমার পত্রিকায় যোগ দিবেন। তা সহসাই দেখতে পাবেন। আমি এক ব্যক্তির উপর নির্ভর করি না। নিউইয়র্ক সময় কমিউনিটিতে ব্যাপক আকারে প্রকাশিত হতে থাকবে।

সাংবাদিক দর্পন কবির প্রতিবেদককে বলেন, পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। গতরাতে সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে জানিয়ে দিয়েছি। তিনি আজ সকালে শুক্রবার ২৯ মার্চ আমার অপারগতা গ্রহন করেছেন। টেক্সট মেসেছে বলেছেন ‘ওকে’।

উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু বহুল প্রচারিত সাপ্তাহিক আজকালের প্রকাশক ও সম্পাদক ছিলেন। গেল বছর এপ্রিলে তিনি পত্রিকাটি বিশিষ্ঠ ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘ নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম