শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে শেখর কৃষ্ণানের পক্ষে ড. আবুু জাফর মাহমুদের সর্মথন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে শেখর কৃষ্ণানের পক্ষে ড. আবুু জাফর মাহমুদের সর্মথন
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস পরিচালিত মসজিদ নামিরাহ্’য় বুধবার ২৭ মার্চ বিশেষ আলোচনা ও ইফতার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন জয় বাংলাদেশ এ দ্য বে ওয়েভ সাময়িকীর সম্পাদক প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। তার আমন্ত্রণে মসজিদে মসুল্লিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান।
  
আবু জাফর মাহমুদ তার সম্পাদনার প্রকাশিত সাময়িকী জয় বাংলাদেশ ও দ্য বে ওয়েভ এর নতুন সংখ্যা প্রদর্শন করেন উপস্থিত ব্যক্তিবর্গের সামনে। পরে পত্রিকা দুটির নতুন সংখ্যা তুলে দেন কাউন্সিলম্যান শেখরের হাতে।
ইফতারের আগে স্যার আবু জাফর মাহমুদ মানুষের জীবন, রাজনীতি, বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান বিষয়ে উপস্থিত মুসলল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি মসজিদ নামিরাহ্’র উন্নয়ন প্রকল্পে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সম্পৃক্ত থাকার কথা জানান।
একইভাবে বাংলাদেশি কমিউনিটি তথা ২৫ ডিস্ট্রিক্ট এর আওতাধীন বাঙালি মুসলিম সমাজের প্রতি বরাবরের আন্তরিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন কাউন্সিলম্যান শেখর। তিনি সবসময় বাংলাদেশি মুসলিমদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস এর সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল্লাহসহ মুনা’র দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পৃথক কক্ষে সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম