নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৩২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটির ২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কারফিউ জারি করলেন মেয়র এরিক এডামস। টাইমস স্কয়ারে পুলিশের উপর হামলা, গুলি ও ডাকাতির ঘটনায় এ সিদ্ধান্ত নিলো সিটি প্রশাসন। গত সোমবার ১২ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এ আইন অমান্যকারিদের পুলিশ গেফতার করে বিচারের আওতায় আনবে।
সিটির হাউজিং প্রিজারভেশন ও ডেভেলপমেন্ট (এইচপিডি) আওতাধীন ২০টি অস্থায়ী মাইগ্র্যান্ট সেন্টারে এই কার্ফু আদেশ কার্যকর হবে। সম্প্রতি ১৫ বছরের মাইগ্র্যান্ট বালক পিস্তল নিয়ে প্রকাশ্যে ডাকাতি করায় মেয়র উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, একি ভয়ংকর! নিউইয়র্ক সিটি তাদের জন্য মানবিক বিচেনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিউইয়র্কাররা তাদের জন্য ত্যাগ স্বীকার করছে। আর তারাই কিনা আমাদের পুলিশের উপর গুলি চালাচ্ছে।
সিটি ঘোষিত কার্ফু প্রতিদিনি রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। কার্ফু আরোপিত ২০টি সেন্টারে প্রায় ৪ হাজার এডাল্ট মাইগ্র্যান্ট এর আওতায় পড়বেন।
সিটির একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন নিউইয়র্কারদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি। মাইগ্র্যান্টরা শেল্টার থেকে বেরিয়ে বাসায় বাসায় কিংবা এপার্টমেন্টে গিয়ে খাবার ও কাপড় চাইছে। সিটির অনেক বাসিন্দা তাদের হাতে নাজেহালও হচ্ছেন। আমরা মাইগ্র্যান্ট ক্রাইসিসকে মানবিক বিবেচনায় নিয়ে সর্তকতার সাথে সংকট মোকাবেলা করছি। তবে নিউইয়র্কারদের নিরাপত্তা দেয়া সিটি প্রশাসনের অন্যতম দায়িত্ব। ইতোমধ্যেই ‘ডিএইচএস সেন্টার’ ও সিটির ইমারজেন্সিী অস্থায়ী সেন্টারগুলোতে আইনশৃংখলা বহিনীগুলো টহল দেয়া শুরু করেছে।