শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এসাইলাম প্রার্থীরা ক্রেডিট কার্ড নয় II পাচ্ছেন প্রিপেইড ফুড কার্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসাইলাম প্রার্থীরা ক্রেডিট কার্ড নয় II পাচ্ছেন প্রিপেইড ফুড কার্ড

নিউইয়র্ক সিটিতে এসাইলাম প্রার্থীরা ক্রেডিট কার্ড পাচ্ছেন না। পাচ্ছেন প্রিপেইড ফুড কার্ড। মেয়র এরিক এডামস মঙ্গলবার আলবেনিতে নিউইয়র্ক স্টেট লেজিসলেটিভ বাজেট হেয়ারিং এ অংশ নিয়ে এ কথা বলেন। তিনি বলেন, মাইগ্র্যান্টদের আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড দেয়া হচ্ছে বলে ভূল তথ্য প্রচারিত হচ্ছে। সিটি মাইগ্র্যান্টদের খাবার চাহিদা পূরনে ৫৩ মিলিয়ন ডলারের পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছে। এর আওতায় তাদের এই ফুড কার্ড দেয়া হবে।
মেয়র এরিক এডামস হেয়ারিং এ অংশ নিয়ে বলেন, আমরা এসাইলাম প্রার্থীদের আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড দিচ্ছি না। ফুড ডেলিভারির মাধ্যমে খাবার বিতরনে খরচ হচ্ছে বেশি।আমরা তাদেরকে ‘প্রিপেইড ফুড কার্ড’ দিচ্ছি। তা দিয়ে তারা খাবার কিনে খাবে। এতে শতকরা ২০ ভাগ খরচ কম হবে। প্রাথমিকভাবে ৫০০ জন এসাইলাম প্রার্থীকে এই ফুড কার্ড দেয়া হবে।

মেয়র বলেন, ডেলিভারির মাধ্যমে খাবার সরবরাহ করলে তা অপচয় হয়। অনেক খাবার নষ্ট হয়। সাশ্রয় পরিকল্পনা থেকে এই প্রোজেক্ট হাতে নেয়া হয়েছে। ৫৩ মিলিয়ন ডলারের প্রোজেক্টে প্রতিবছর ৬.৭ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। ফুড কার্ডের মাধ্যমে তারা কেবল খাবার ও বেবি সাপ্লাই কিনতে পারবে। প্রত্যেক মাইগ্র্যান্ট প্রতিমাসে ফুড ও বেবি সাপ্লাই এর জন্য ৩৫০ ডলার করে পাবেন। নিউইয়র্ক স্টেটের দরিদ্র পরিবারগুলো ‘¯œ্যাপ’ পেয়ে থাকেন। সাপ্লিমেন্টাল নিউট্রিশন এসিসট্যান্স প্রোগ্রাম (¯œ্যাপ) আওতায় দরিদ্র নিউইয়র্কারা প্রতিমাসে ২৯১ ডলার পান খাদ্য সহায়তায়। মাইগ্র্যান্টরা এরচেয়ে প্রায় ৪০ ডলার করে বেশি পাবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম