শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্রান্সে আশ্রয় প্রার্থীতায় বাংলাদেশিরা দ্বিতীয় সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রান্সে আশ্রয় প্রার্থীতায় বাংলাদেশিরা দ্বিতীয় সর্বোচ্চ

ফ্রান্সে বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানটি দখল করেছে আফগানিস্থান। গেল বছর ফ্রান্সে ১ লাখ ৪২ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন করেছেন বাংলাদেশিরাই। টানা ছয়বারের মতো শীর্ষে রয়েছে আফগান আশ্রয় প্রার্থীরা।
গত সপ্তাহে ২০২৩ সালের প্রাথমিক আশ্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য নির্ধারিত ফরাসি দপ্তর। এ খবর প্রকাশ করেছে ইনফোমাইগ্র্যান্টস।

ফরাসি আশ্রয় বিষয়ক দপ্তর (অফপ্রা) এর তথ্যানুসারে, ২০২২ সালের তুলনায় গত বছর ফ্রান্সে আশ্রয় আবেদন বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ২০২৩ সালে নথিভুক্ত হওয়া মোট আবেদনের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৭০০টিরও বেশি আবেদনের সিদ্ধান্ত জানানো হয়েছে।
ফরাসি আশ্রয় বিষয়ক দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালেও আশ্রয় আবেদনে শীর্ষে রয়েছেন আফগানরা। ১৭ হাজার ৫শ’টিরও বেশি আবেদন জমা দিয়েছেন তারা। এ নিয়ে টানা ষষ্ঠ বছর ফ্রান্সে সর্বোচ্চ আশ্রয় আবেদনকারীর দেশ হিসেবে নাম লেখালো আফগানিস্থান।

২০২২ সালের মতো এবারও দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সালে মোট ৮ হাজার ৬০০ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন ফ্রান্সে। আট হাজার ৫ শত আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তুরস্ক থেকে যাওয়া আশ্রয় প্রার্থীরা। আট হাজার আবেদন নিয়ে তালিকার চতুর্থ দেশ কঙ্গো। সাত হাজার আবেদন নিয়ে আফ্রিকার আরেক দেশ গিনির নাগরিকরা রয়েছেন পাঁচ নম্বরে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম