শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কৃষিবিদ হুমায়ুন আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষিবিদ হুমায়ুন আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন

কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন। রোববার ২৮ জানুয়ারি তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য কিশোরগঞ্জ জেলাবাসীর দোয়া চাই।’কৃষিবিদ হুমায়ুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের ৪৬তম ব্যাচের ছাত্র ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম