শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরাজগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান ২৭ জানুয়ারি শনিবার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরাজগঞ্জ জেলা সমিতির  অভিষেক অনুষ্ঠান ২৭ জানুয়ারি শনিবার

প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় কুইন্সের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গঠিত উদযাপন কমিটিতে ই্হতিশামুল হক রোকনী আহবায়ক ও রেদওয়ানা রাজ্জাক সেতু সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। উদযাপন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মহিউল ইসলাম মনি (যুগ্ম আহবায়ক) মোমিন মানিক (যুগ্ম আহবায়ক), মাসুদ রানা (যুগ্ম আহবায়ক), জহুরুল ইসলাম সুজন (যুগ্ম সদস্য সচিব), মাহবুবুর রহমান প্রিন্স (যুগ্ম সদস্য সচিব),জহুরুল ইসলাম টিপু (যুগ্ম সদস্য সচিব) ও আব্দুল হালিম (যুগ্ম সদস্য সচিব)। প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত কমিটির (২০২৪-২৫) সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুর রউফ লেবু ও এস এম নাদীর উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকাশ রহমান।
সিরাজগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় দুই শিল্পী শাহ মাহবুব ও শশী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম