শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাপলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাপলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২৬ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় নবান্ন পার্টি হলে শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। সংগঠনের প্রয়াত সদস্য মরহুম সায়েদ চৌধুরী মাক্কু ও মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং পৃথিবীর মানবতার শান্তি কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনার মাধ্যমে সভাটি পরিচালনা শুরু করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বার্ষিক কার্য বিবরনী পাঠ করে উপস্থিত সকল সদস্যদের নিকট শুনানো হয়। সংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন রাজিব সকলের নিকট সংগঠনের মেম্বার ডাইরেক্টরি প্রদান করেন সেই সাথে সকলকে নতুন বছর শুভেচ্ছা উপলক্ষে একটি করে ক্যালেন্ডার প্রদান করেন। অডিট কমিটির প্রধান মোঃ আলমগীর হোসেন তাহার সহকর্মী সদস্য মোঃ টি মোল্লা ও সাখাওয়াত হোসেনকে নিয়ে উপস্থিত সকলের নিকট বাৎসরিক আয় ব্যায় এবং ব্যাংকে জমাকৃত ব্যাংক স্টেটমেন্ট ও অনুসাঙ্গিক সকল খরচের রশিদ সহ সংগঠনের বাৎসরিক আয় ব্যায় এবং চূড়ান্ত হিসাব উপস্থাপন করেন। সদস্যবৃন্দ কোন প্রশ্ন থাকলে উপস্থিত প্রশ্নের মাধ্যমে অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুকের সহায়তায় সকল প্রশ্ন উত্তর প্রদান করেন ইলেকশন কমিশনারের প্রধান মির হাফিজ জামাল এবং কমিশনার আমিনুল ইসলাম চৌধুরী ও নওশেদ হোসেন কে নিয়ে ইলেকশন ২০২৩ এর নবনির্বাচিত কমিটি কার্যকরী পরিষদ ২০২৪-২৫ এর সকল সদস্যদেরকে শপথ পাঠ করান এবং সকলের মাঝে ইলেকশনের সকল আয় ব্যায় হিসাব উপস্থাপন করেন একই সাথে উদ্বৃত্ত ডলার নবাগত কমিটির সভাপতির নিকট বুঝিয়ে দেন। কার্যকরী পরিষদ ২০২২-২৩ এর সকল সদস্য নবাগত কমিটি ২০২৪-২৫ এর নিকট সকল ক্ষমতা হস্তান্তর করেন। নবাগত কমিটির সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক রুহুল আমিনের মাধ্যমে সংগঠনের বার্ষিক বাজেট উপস্থাপন করেন সকলের সম্মতিক্রমে মাতৃভাষা দিবস উপলক্ষে ৫০০ ডলার, ইফতার পার্টির জন্য ১০০০ ডলার, বার্ষিক পুনর্মিলনীর জন্য ৫০০০ ডলার, বার্ষিক বনভোজনের জন্য ৩০০০ ডলার এবং আন্তঃকক্ষ ক্রিয়া প্রতিযোগিতার জন্য ১০০০ ডলার বাজেট প্রদান করা হয়। উপস্থিত সম্মানিত সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে নবাগত কমিটিকে অভিনন্দন জানানো হয়। সভাপতি সমাপনী বক্তব্য এবং নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম