ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৩১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক স্থানীয় একটি হল রুমে সম্পন্ন হয়েছে হয়েছে রোববার ১৭ ডিসেম্বর ২০২৩।
অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে নির্বাচিত নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি পদে ফারহানা আফরোজ পাপিয়া, সাধারন সম্পাদক মিনহাজ সিদ্দিকী, সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য পদে ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের নির্বাচিত হয়েছেন। বিদায়ী সভাপতি ডাঃ আশিক আনসারীর কাছ থেকে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া বক্তব্য রাখেন।
![]()
অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সভাপতি আবু আমিন, রিজা কাবিলী, ফিরোজ জান, হিরনময় সিকদার, ডক্টর সাক্কার ইভা, সুস্মিতা গুহ রায়, ড. ইবরুল চৌধুরী উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুই বিরল ব্যক্তিত্ব ডঃ সুলতানা আলম এবং ড. ডেভিড নালীন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া আকতার আহমেদ রাশার একক শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কন্ঠশিল্পী এস,আই টুটুল, কৃষ্ণা তিথী খান এবং জলি দাস ও তার দল।