শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভিন্ন মাত্রার একটি সংগীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক শ্রোতা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিন্ন মাত্রার একটি সংগীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক শ্রোতা

 

ভিন্ন মাত্রার একটি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। মুগ্ধ শ্রোতা ও দর্শক। পিন পতন নিরবতা। যেন ধ্যান চলছে সংগীতের মূর্ছনায় শ্রোতাদের। শিল্পীদ্বয়ও আপন মনে গেয়ে চলছেন একের পর মনকাড়া গানগুলো। রবীন্দ্রসংগীত, নজরুল গীতি কিংবা গজল কোনটা নেই। হল ভর্তি মানুষ অনেকদিন পর অন্য রকম সন্ধ্যা পার করলেন। নেই পাপারাজিদের অযথা দৌড়ঝাপ। লাইভ দেখানোর নামে ক্যামেরা নিয়ে বিরক্তিকর আনাগোনা ছিল অনুপস্থিত। বক্তৃতাবাজি আর ফটো সেশনের অসুস্থ প্রতিযোগিতাও ছিল না। এমনই একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলো সেবামূলক সংগঠন অপটিমিস্ট ও শৈলি ইনক। সহযোগিতায় ছিল ডায়াসপোরা ইউএসএ। নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন মিনহাজ আহমেদ। ২৮ অক্টোবর এস্টোরিয়ার টনি বেনেট কনসার্ট হলে এ সংগীতানুষ্ঠানের মধ্যমনি ছিলেন ভারত থেকে আগত ২ গুণী শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনক চট্রোপাধ্যায়। ‘বিশ্বভরা প্রাণ’ টাইটেলে ছিল এই শারদ সংগীত সন্ধ্যা। যন্ত্রশিল্পী উন্মেষ ব্যানার্জী সুরজিত চক্রবর্তী ছিলেন গানের পূর্নতা দিতে। মন্দিরায় ছিলেন শহীদ উদ্দীন। আর উপস্থাপনায় সাবিনা নীরু। সংগীতানুষ্ঠানের শুরুতে অপটিমিস্ট এর একটি ডকুমেন্টারি দেখানো হয়্। এই অনুষ্ঠানের উপার্জিত অর্থ স্বেচ্ছাসেবি প্রতিষ্টান ‘দ্যা অপটিমিস্ট’ এর তহবিলে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম