শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রঙ্কসে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

শেখ শফিকুর রহমান   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রঙ্কসে  শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন।
গত ১৮ই অক্টোবর বুধবার রাতে ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার  জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে ব্রঙ্কসবাসীর আয়োজনে শেখ রাসেলের শুভ জন্মদিন উদযাপন করা হয়।বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতে শুভ জন্মদিনের কেক কাটেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ।এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস ব্যুরো আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ,ব্রঙ্কস আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রেজাউল হক রুহেল,সদস্য আবুল কাসেম,মাসুক আহমদ,মোঃ মাহবুব,মোঃ নাহিদ প্রমূখ।
উপস্থিত সকলের আনন্দ উল্লাসে শ্লোগানে মূখরিত করে জন্মদিনের কেক কাটা হয় ও সকলকে খাওয়ানো হয়।
নেতৃবৃন্দরা ১৯৭৫সালের ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের মাগফেরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা ও শেখ রেহানা আপার দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম