শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশি পুলিশ অফিসারদের প্রশংসা করলেন মেয়র অ্যাডামস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি পুলিশ অফিসারদের প্রশংসা করলেন মেয়র অ্যাডামস

নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি অফিসারদের প্রশংসা করে সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেই এই নগরজীবন  নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।গত ১৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র অ্যাডামস।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয়।

সংগঠনের সভাপতি কারাম চৌধুরীর স্বাগত বক্তব্য দেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচয় করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান। এছাড়া ম্যান অব দ্য ইয়ার হয়েছেন অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অব দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স ১১৩ প্রিসিঙ্কট, বর্ষসেরা পুলিশ অফিসার হয়েছেন তৌফিক বক্ত, সিভিলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিএম আনোয়ারুল কাদির।

অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়াার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট, নিউইয়র্ক সিটির মেয়রের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ইমিগ্রেশন ও অ্যাক্সিডেন্ট কেস বিশেষজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে সেবামূলক সংগঠন ‘ভালো’।

অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার, মেয়র অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। এছাড়া উপস্থিত ছিলেন বাপা’র  সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, সুমন সাইদসহ অন্যরা।

বাপা’র সেক্রেটারি এ কে এম প্রিন্স আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। বাপা’র ট্রাস্টি মাসুদ রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা ও কমিউনিটির জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজিব পরিবেশন করেন পছন্দের বাংলা গান। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, ট্রেজারার রাসেকুর মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি জসীম মিয়া, মুরাদ আহমেদ, সব্বির আহমেদ, রাজীব ঘোষ, অনিক হোসাইন, রিপন ইসলাম, সৈয়দ এনায়েত আলী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী। কমিউনিটি একটিভিস্ট  আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও এটর্নি মইন চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম