নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন,আমি প্রেসিডেন্ট থাকলে হামাস ইজরাইলে হামলার সুযোগই পেতো না। ইইরাঈল ও প্যালেস্টাইনের হামাসদেও মধ্যে কোন যুদ্ধ হতো না। এ যুদ্ধের জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন দায়ি। তাদের অদক্ষতা ও অদূরদর্শিতায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৯ অক্টোবর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার স্টেটে এক নির্বচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে ইসরাইলে যা হচ্ছে তা রীতিমতো ভয়াবহ ও বিভৎস। ছোট ছোট শিশুদের হত্যা করা হচ্ছে। আমি প্রেসিডেন্ট ছিলাম তখন বিশ্বের কোথাও এমন ভয়ানক ঘটনা ঘটেনি। এখন চারিদিকে আমরা দেখছি দুর্বলতা, সংঘাত, বিশৃঙ্খলা। ইজরাইলে কি দেখলাম।আমি যদি প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা হতো না।
তিনি বলেন, আমাদের দেশেই দেখুন। কিত কত দেশ থেকে লোকজন ঢুকছে। ঘুরে বেড়াচ্ছে। আমরা জানিও না তারা কোথা থেকে এসেছে। আজ ইজরাইলে হামলা হয়েছে। আগামীতে আমরাও যে নিরাপদ থাকবো তার নিশ্চয়তা কী?’
তিনি আরও বলেন, জো বাইডেন ইজরাইলের নিরাপত্তার জন্য কিছু করেছেন? আমাদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? করেননি। তিনি কিছুই করেননি, কোনো পদক্ষেপ নেননি।’