নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৩১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসের অন্যতম বৃহত্তম সংঘঠন সন্দ্বীপ সোসাইটির আসন্ন নির্বাচনে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ফিরোজ-আলমগীর ও ফয়সল-আমজাদ প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছে। এ উপলক্ষ্যে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে উভয় প্যানেলই সমাবেশ করে। এতে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করছে। মোস্তাক আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জাফর ইসলাম,মোহাম্মদ হেলাল,সানাউল্লাহ মাস্টার ও মোহম্মদ মহসিন। মোট ভোটার সংখ্যা ৫৩৩৭। ঐতিহ্যবাহী এ সংগঠনটির ৪ বছর পর নির্বাচন হতে যাচ্ছে।
ফিরোজ-আলমগীর পরিষদের কর্মকর্তারা গত মঙ্গলবার ৩ অক্টোবর রাতে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে ব্রুকলিনের রাঁধুনী রেষ্টুরেন্টে পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত সন্দ্বীপবাসী উপস্থিত ছিলেন। সভাপতি পদপ্রার্থী ফিরোজ আহমেদ সভায় বলেন, আমার রক্তের সাথে সমাজ ও কর্ম মিশে আছে। সোসাইটিসহ অতীত ও বর্তমানের বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ততার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। তিনি বলেন, আমরা এখানে নেতা হতে আসিনি । আপনারা যদি ম্যান্ডেট দেন তাহলে আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিতে। সাধারণ সম্পাদক লমগীর হোসেন বলেন, সন্দ্বীপ সোসাইটিকে আপনাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নমিনেশন পেপার সাবমিট করছি। আপনাদের দোয়া ও সর্মথনে পুর্ন প্যানেলে জয়ী হবো ইনশাল্লাহ।
![]()
![]()
এদিকে সন্ধ্যায় ফয়সল-আমজাদ পরিষদ ব্রুকলিনস্থ নির্বাচনী কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতেও শতশত নেতাকর্মি অংশ নেন। নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেবার পর তারা চার্চ ম্যাকডোনাল্ড এলকায় মিছির বের করে। এরপর তারা নৈশভোজে মিলিত হন। সভাপতি পদপ্রার্থী এমলাক হোসেন ফয়সাল সাংবাদিকদের বলেন, আমাদের কেউ প্রতিপক্ষ নয়। প্রতিযোগী প্যানেলের প্রার্থীদের শত্রু মনে করি না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কারও প্রতি অভিযোগ নেই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।