সারাদেশ ডেস্ক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৩১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
তাহিরপুর উপজেলার লোবার হাওর মৌজায় বীজবাদাম বপনে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বাদামচাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, বাদামের বীজ এক বছর সংরক্ষণ করে রাখা যায় না। তাই বছরে দু’বার বপন করতে হয়। আশ্বিন মাসে যে বাদাম বপন করা হয় সেটিকে বীজবাদাম বলা হয়।
মাহতাবপুর গ্রামের কৃষক জিতু মিয়া জানান, গ্রামের হাওরে দুইবার বাদাম চাষ হয়। মৌসুমের প্রথম দফার বীজ বপনের কাজ চলছে এখন।