শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
নিউইয়র্কে ভাষানী ফাউন্ডেশনের ৪র্থ আর্ন্তজাতিক সম্মেলন

আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়: ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়: ড. আসিফ নজরুল

 

ভাষানী ফাউন্ডেশনের ৪র্থ আর্ন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো নিউইয়র্কের কুইন্সে। সংগঠনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে কুইন্স প্যালেসে রোববার ১০ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মইনুদ্দিন নাসের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারন সম্পাদক ইমরান আনসারি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়। বিনা বিচারে মানুষ হত্যা মুক্তিযুদ্ধের চেতনা নয়। মাওলানা ভাষানী ছিলেন মুক্তিযুদ্ধের বিশুদ্ধ চেতনার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ভাষানীর লংমার্চ। আজকে ক্ষমতায় থাকার জন্য দেশকে বিকিয়ে দেয়া হচ্ছে। অন্য দেশকে স্বামী বলা হচ্ছে। আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশে সেক্যুরারিজমের নামে ইসলামের বিরুদ্ধে কাজ করছে একদল মানুষ। ধর্মীয় রাজনীতিকদের দমন করা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর দীর্ঘ সংগ্রামী জীবনের ওপর আরও আলোচনা করেন ভাষানী বিশেষজ্ঞ সৌমিত্র দস্তিদার, ড. লাইলী উদ্দীন, মোহাম্মদ হোসেন খান, ডা. ওয়াদুদ ভূঁইয়া, ড.আবিদ বাহার,নাহিদুল এইচ খান,প্রফেসর দেওয়ান শামসুল আরেফিন, সৈয়দ টিপু সুলতান, ফকরুল আলম,আজহারুল হক মিলন,কাজী আযম,মোহাম্মদ আলী, মাহমুদুর রেজা চৌধুরী, সন্তলি হক, হাসান আলী,আমিন মেহেদী,সাঈদ তারেক,আবুল কাশেম, আশরাফুজ্জামান,আসিফ আকরাম,ইঞ্জি.আব্দুল খালেক,দারাদ আহমেদ,লুৎফর রহমান হেলাল,এডভোকেট মজিবুর রহমান,আনোয়ার হোসেন লিটন,আবু তালেব চান্দু,প্রফেসর সৈয়দ আজাদ,মাহতাব উদ্দীন আহমেদ,কাজি ফৌজিয়া, সাংবাদিক কাজি শামসুল হক, ডা. ওয়াজেদ এ খান,আবু তাহের, মনোয়ারুল ইসলাম. রতন তালুকদার, মোহাম্মদ সাইয়িদ ও মিজানুর রহমান। আলোচকরা গনতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভাষানীর মতো সাহসী নেতৃত্বের প্রয়োজনীতা অনুভব করেন।

 


আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, শামীম সিদ্দিকী,চন্দ্রা রায় ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাওলানা ভাষানীর জীবন নিয়ে তথ্যচিত্র তুলে ধরেন সৌমিত্র দস্তিদার। সম্মেলনে ভাষানীর তথ্য সমৃদ্ধ একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। সুভ্যেনির কমিটির আহবায়ক ও ম্যগাজিন সম্পাদনায় ছিলেন যথাক্রমে ইমরান আনসারি ও শামসুল আরেফিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম