শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
ফোবানা টরেন্টো সম্মেলনে নতুন অধ্যায়ের অগ্রযাত্রা

নতুন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম

টরেন্টোর শেরাটন সেন্টারে অনুষ্ঠিত ৩৭তম ফোবানা সম্মেলন ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। টরেন্টো শহরের প্রানকেন্দ্র মেয়রের অফিসের বিপরীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকা ছিল উৎসব মুখর। পরিনত হয়েছিল মিনি বাংলাদেশে। গত ১,২,৩ সেপ্টেম্বর লেবারডে উইকেন্ডে টরেন্টের প্রানকেন্দ্র সিটি হল ও ইটন সেন্টারের সামনে এই বিলাসবহুল হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী পর্বে রোববার মুর্হুমুহু করতালির মধ্যে শাহ নেওয়াজকে চেয়ারম্যান ও কাজী আজমকে এক্সিকিউটিভ সেক্রেটারি করে ফোবানা স্টিয়ারিং কমিটির (২০২৩-২৫) ঘোষণা দেয়া হয়। ২০২৪ সালে মেরিল্যান্ডে ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে টরেন্টো সম্মেলন থেকে জানানো হয়েছে। ৩৭তম ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলনের থিম শ্লোগান ছিল ‘প্রবীনের অহংকার তারুন্যের জয়গান’ । প্রতিবছর উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মহামিলন ঘটে এই সম্মেলনে। ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হাজার হাজার বাংলাদেশিদের উপস্থিতিতে ৩৭তম সম্মেলন উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দীন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ, ফোবানা কনভেনশন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, মেম্বার সেক্রেটারি আবুল আজাদ, সিটয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন খান, কাজী আজম, ফিরোজ আহমেদ, নিশান রহিম ও রিমন ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রবাস ও দেশের খ্যাতিমান শিল্পীদের সংগীত ও নৃত্যানুষ্ঠানে বাংলার চিরায়িত সাহিত্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে ওঠে। সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশগ্রহনকারি শিল্পীরা হলেন এস আই টুটুল, রিজিয়া পারভিন, রানু নেওয়াজ,মোস্তফা অনিক রাজ, লাবনী, ও খোন্দকার ইসমাইল প্রমুখ। সম্মেলনে দর্শকনন্দিত নৃত্য পরিবেশন করে ‘চন্দ্রা ব্যানার্জি ট্রুপ’।

রোববার ৩ সেপ্টেম্বর ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান শাহ নেওয়াজ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল আজাদ ও এক্সিকিউটিভ সেক্রেটারি পদে কাজী শাখাওয়াত হোসেন আজমকে নির্বাচিত করা হয়। নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান- মোহন জব্বার (আটলান্টা), জয়েন্ট সেক্রেটারী- উত্তম দেওয়ান (আটলান্টা), এসিসট্যান্ট জয়েন্ট সেক্রেটারি- কবিরুল ইসলাম (মেরিল্যান্ড) ও ট্রেজারার- ফিরোজ আহমেদ। স্টিয়ারিং কমিটির সদস্যরা হচ্ছেন আলী ইমাম শিকদার, মোহাম্মদ হোসেন খান, ড.ইবরুল চৌধুরী (পেনসিলভেনিয়া), নিশান রহিম (নিউইয়র্ক), মোহাম্মদ মহিম (মন্ট্রিয়াল), জিল্লুর রহমান জিল্লু (নিউইয়র্ক), মইনুল হক হেলাল (কানেক্টিকাট), মিজানুর রহমান ভূইয়া মিল্টন (নিউইয়র্ক), হাসান চৌধুরী (ওয়াশিংটন), মোহাম্মদ ইলিয়াস মিয়া (টরেন্টো), ইলিয়াস হাসান (আটলান্টা) ও ভাস্কর চন্দ্র (আটলান্টা)। এই কমিটি ঘোষণাকালে বলা হয়, বস্টন, টেক্সাস, শিকাগো, নিউজার্সি, ফিলাডেলফিয়া এবং কানেক্টিকাটসহ ৭টি স্টেট থেকে আরো ১ জন করে সদস্য যুক্ত করা হবে।


সম্মেলনের বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন কনভেনার আবুল আজাদ, মেম্বার সেক্রেটারী রিমন ইসলাম, চেয়ারম্যান, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া। চিফ কনসালটেন্ট মাহবুব রব চৌধুরী ও চিফ কো-অর্ডিনেটর আহমেদ হোসেন।। ফোবানা কনভেনশন টরোন্টোতে সম্মাননা/এওয়ার্ড প্রাপ্তরা হলেন শাহ নেওয়াজ, কাজী আজম, ফিরোজ আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, উত্তম দেওয়ান, মাহব্বু রব চৌধুরী, ইলিয়াস মিয়া, আবুল আজাদ, রিমন ইসলাম, ফোবানা কনভেনশন কমিটির উপদেষ্টা রেশাদ চৌধুরী, কিনোট স্পিকার প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ ও আহমেদ হোসেন।
শনি ও রোববার বাংলাদেশের পানি সমস্যা ও সমাধান, নারীর অধিকার ও ক্ষমতায়ন ইউনেস্কো সনদ অনুযায়ী, আমেরিকার ও কানাডার সাথে বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যাবসায়ীদের একটা সেতু বন্ধন রচনা, কানাডার ইমগ্রেশন সিস্টেম অনুযায়ী অভিবাসীদের সমস্যা সমাধানে সহযোগীতা। এসব সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ড, জসিম উদ্দিন আহমেদ। মডারেটরের দায়িত্ব পালন করেন মাহবুব রব চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. নাজমা আহমেদ, মোহাম্মদ হোসেন খান ও শাহ নেওয়াজ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম