শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নায়াগ্রা ঘুরে এলো বাংলা ট্যুর

প্রেস বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নায়াগ্রা ঘুরে এলো বাংলা ট্যুর

 

উত্তর আমেরিকায় বাংলাদেশী পরিচালিত ট্যুর কোম্পানী বাংলা ট্যুরের ব্যবস্থাপনায় ৫০ সদস্যের একটি ট্যুরিস্ট গ্রুপ  পিকনিকের আমেজে প্রকৃতির বিস্ময় ও বিশ্বের প্রাকৃতিক  সপ্তম আশ্চর্য্যের অন্যতম  নায়াগ্রা ফলস ভ্রমন করেন। গত ২৬ আগস্ট শনিবার সকাল ৭টায় জ্যাকসন হাইসটের ডেরা রেস্টুরেন্টের সামনে থেকে বাংলা ট্যুরের বিলাস বহুল বাসটি যাত্রা শুরু করে।পরে সকাল ৮ টায় ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসের সামনে থেকে অপেক্ষমাণ অন্যান্য ট্যুরিস্টদের নিয়ে বাসটি নায়াগ্রা ফলসের দিকে রওয়ানা দেয়।

বাসে উল্লেখযোগ্য অতিথিদের মধ্য ছিলেন বাংলাদেশ থেকে আগত ব্রিগেডিয়ার  কাজী আনোয়ারুল ইসলাম এবং তার পরিবার,জ্যাকসন হাইটসের বিশিষ্ঠ ব্যবসায়ী ও পিস ট্রাভেলসের সত্বাধিকারী মাহবুবুর রহমান এবং তার পরিবার, প্রথম আলোর সাংবাদিক শফিকুর রহমান,বিশিষ্ঠ কবি এবং লেখক আবু তাহের চৌধুরি ,রফিকুল ইসলাম আকন্দ, টাইম টিভির সাংবাদিক অন্তু ও তার পরিবারসহ আরো  অনেকে ।

নিউইয়র্কের প্রিয় মুখ আশরাফুল আলমের উপস্থাপনায় ভ্রমনার্থীদের সকলেই বাসের ভেতর গান,কবিতা আবৃত্তি, কৌতুকপরিবেশন করেন।

ব্রিগেডিয়ার আনোয়ার আফ্রিকায় জাতিসংঘের অধীনে শান্তি মিশনে থাকা কালীন সময়ে তার বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা ছাড়াওকৌতুক পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন।সাংবাদিক শফিক সিলেটের আন্তরিক গান পরিবেশন করে সবাইকে আনন্দ দেন।কবি আবু তাহের চৌধুরি তার স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

পুরো ভ্রমনটাই ছিলো একটা পিকনিকের আমেজে ভর্তি।গ্রুপটি নায়াগ্রায় গিয়ে ব্রাইডাল ফলস,হর্স সু ফলস, সহ মেইড অব দিমিস্ট জাহাজে চড়ে নায়াগ্রা ফলসের তলদেশে গিয়ে কাছে থেকে  প্রকৃতির বিস্ময় নায়াগ্রার জল প্রপাতের দৃশ্য অবলোকন করেন।

পরদিন নিউইয়র্কে ফিরে আসার পথে গ্রুপটি  বিশ্বের সর্ববৃহত করণিং গ্লাস মিউজিয়াম পরিদর্শন করেন। আসার দিনও সকলেবাসের ভেতর গান,কবিতা আবৃতি,জোক্‌স পরিবেশন এবং বক্তৃতা দিয়ে মেতে উঠেন ।এভাবেই দুদিনের আনন্দ ভ্রমনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য নায়াগ্রা ভ্রমনে  ট্যুর গ্রুপটির দ্বায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। তাকে সহযোগীতা করেন আশরাফুলহাসান বুলবুল।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম