শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্বকাপের থিম সঙ ‘দিল জশন বলে’ মাতাবেন রনবীর

খেলাধূলা ডেস্ক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের থিম সঙ ‘দিল জশন বলে’ মাতাবেন রনবীর

ভারতে ৫ অক্টোবর শুরু হবে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। ওই বিশ্বকাপ ঘিরে চলছে নানা আয়োজন। এর মধ্যে জানা গেল বিশ্বকাপের থিম সঙ প্রকাশের দিনক্ষণ।

আগামীকাল বুধবার মুক্তি পাবে বিশ্বকাপের থিম সঙ ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। এরই মধ্যে ওই থিম সঙ-এর পোস্টার প্রকাশ পেয়েছে।

‘দিল জশন বলে’ থিম সঙটি সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। গানের পোস্টার টুইটারে শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গাননি।

থিম সঙ ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম